শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেমরা আলহাজ্ব শামসুর রহমান মডেল কলেজের প্রতিষ্ঠাতা মরহুম শামসুর রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শীতের মিষ্টি রোদে সুই-সুতার বুনন, টুপি তৈরি করে স্বাবলম্বী গ্রামীণ নারীরা। আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া, আটক  পাবনায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাশ ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল। বান্দরবানে শীতার্তদের পাশে আশা এনজিও, জেলা প্রশাসকের কাছে ২০০ কম্বল হস্তান্তর এক দিনের সরকারি সফরে লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এনসিপির পদ ছাড়লেন আবু হানিফ সিকদার, বললেন ‘আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক’ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সরাইলে বিএনপির বিক্ষোভ নিষিদ্ধ আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের বিরুদ্ধে আগুন সন্ত্রাসের প্রতিবাদে মশাল মিছিল করেছে বিএনপির অঙ্গ সংগঠন। সাভারে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে খোরশেদ আলমের নেতৃত্বে মোটরসাইকেল র‍্যালি

বান্দরবানে শীতার্তদের পাশে আশা এনজিও, জেলা প্রশাসকের কাছে ২০০ কম্বল হস্তান্তর

আমিনুল ইসলাম খন্দকার বান্দরবান
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মানবিক উদ্যোগের অংশ হিসেবে বান্দরবানে জেলা প্রশাসনের কাছে ২০০ পিস কম্বল হস্তান্তর করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা (ASA)।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে বান্দরবান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিকভাবে এসব কম্বল হস্তান্তর করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক নাজনীন সুলতানা। তিনি আশা এনজিওর এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানান এবং শীতার্ত মানুষের সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আশা চট্টগ্রাম (পটিয়া) প্রশাসনের ডিস্ট্রিক্ট ম্যানেজার ডি.এম. মো. ওলিয়ার রহমান, মো. মোরশেদুল আলম, এস.আর.এম. মো. শামশুল হক ভূঁইয়া, আর.এম. মো. নুরুল আবছার, এস.বি.এম. মো. নজরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অনুষ্ঠানে আশা চট্টগ্রাম (পটিয়া) কর্তৃপক্ষের পক্ষ থেকে বান্দরবান জেলা প্রশাসকের কাছে ২০০ পিস কম্বল হস্তান্তর করা হয়। জেলা প্রশাসনের মাধ্যমে এসব কম্বল শীতার্ত ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হবে।

শীত মৌসুমে দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘবে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ১৫:৩৬ অপরাহ্ণ
  • ১৭:১৫ অপরাহ্ণ
  • ১৮:৩১ অপরাহ্ণ
  • ৬:১৬ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102