শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
কাজিপুরে স্টিল ওয়ার্কশপে চুরি, খোয়া গেছে ৪ লাখ ২০ হাজার টাকার মালামাল ধামইরহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রাণ গেল যুবকের ৫ ঘন্টায় গ্রেফতার -৭ প্রয়াত নির্মল পালিতের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন ও সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি কিশোরগাড়ী ইউপি ভবন পুরাতন স্থানে ফেরানোর দাবিতে গণসমাবেশ সাভারে ১০ লিটার চোলাই মদসহ যুবক গ্রেপ্তার ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় উৎপাদন শীলতা দিবস পালিত উত্তর গুজরা সবুজ সংঘের উদ্যোগে মাতৃসম্মেলন সেমিনার অনুষ্ঠিত নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ-ফজলুল হক কার্ড’ প্রদান কর্মসূচির ইয়ারপুর ইউপি সচিবের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ অর্থ লেনদেনের দৃশ্যকে দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত করার অভিযোগ অস্বীকার

কাজিপুরে স্টিল ওয়ার্কশপে চুরি, খোয়া গেছে ৪ লাখ ২০ হাজার টাকার মালামাল

মোঃ আব্দুর রব মনসুর, কাজিপুর উপজেলা প্রতিনিধি।
  • প্রকাশের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের কাজিপুর পৌরসভার আলমপুর চৌরাস্তা এলাকায় ‘মায়ের দোয়া স্টিল এন্ড ওয়ার্কসপ’-এ চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় ৪ লাখ ২০ হাজার টাকার মালামাল খোয়া গেছে বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটির মালিক মো. মাসুদ রানা।

শনিবার (৩ অক্টোবর) সকালে দোকানে গিয়ে মালামাল দেখতে না পেয়ে চুরির বিষয়টি বুঝতে পারেন মালিক। পরে তিনি কাজিপুর থানায় এ ঘটনায় অভিযোগ করেন।

চুরি যাওয়া মালামালের মধ্যে রয়েছে আলমিরা, শোকেস, দরজা-জানালা তৈরির বিভিন্ন সরঞ্জাম, ওয়েল্ডিং মেশিন, শীল মেশিন এবং প্রায় ৪০ কেজি তামার তারসহ বিভিন্ন যন্ত্রপাতি।

প্রতিষ্ঠানের মালিক মো. মাসুদ রানা বলেন, সকালে দোকানে গিয়ে তিনি বিভিন্ন মালামাল ও যন্ত্রপাতি দেখতে পাননি। পরে খোঁজ নিয়ে চুরির বিষয়টি নিশ্চিত হন। এতে তার আনুমানিক ৪ লাখ ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

আলমপুর চৌরাস্তা ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. হারুন-অর রশীদ ও যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন বাবু চুরির বিষয়টি নিশ্চিত করেছেন।

কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রাজ্জাক বলেন, “চুরির ঘটনায় থানায় অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন ও প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করে চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত এবং চুরি যাওয়া মালামাল উদ্ধারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকায় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। পুলিশ চুরির ঘটনায় তদন্ত শুরু করেছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৯ পূর্বাহ্ণ
  • ১১:৫১ পূর্বাহ্ণ
  • ১৬:০৬ অপরাহ্ণ
  • ১৭:৪৯ অপরাহ্ণ
  • ১৯:০২ অপরাহ্ণ
  • ৫:৪৯ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102