শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেমরা আলহাজ্ব শামসুর রহমান মডেল কলেজের প্রতিষ্ঠাতা মরহুম শামসুর রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শীতের মিষ্টি রোদে সুই-সুতার বুনন, টুপি তৈরি করে স্বাবলম্বী গ্রামীণ নারীরা। আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া, আটক  পাবনায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাশ ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল। বান্দরবানে শীতার্তদের পাশে আশা এনজিও, জেলা প্রশাসকের কাছে ২০০ কম্বল হস্তান্তর এক দিনের সরকারি সফরে লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এনসিপির পদ ছাড়লেন আবু হানিফ সিকদার, বললেন ‘আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক’ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সরাইলে বিএনপির বিক্ষোভ নিষিদ্ধ আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের বিরুদ্ধে আগুন সন্ত্রাসের প্রতিবাদে মশাল মিছিল করেছে বিএনপির অঙ্গ সংগঠন। সাভারে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে খোরশেদ আলমের নেতৃত্বে মোটরসাইকেল র‍্যালি

স্কুলের দায়িত্ব ফেলে গরুর হাটে ব্যবসা, অফিস সহায়কের বিরুদ্ধে স্কুলে না থাকার অভিযোগ

আসাদুজ্জামান আপেল পঞ্চগড় প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

স্কুলের দায়িত্ব ফেলে গরুর হাটে ব্যবসা, অফিস সহায়কের বিরুদ্ধে স্কুলে না থাকার অভিযোগ

  1. সিপাহীপাড়া উচ্চ বিদ্যালয়ের এক অফিস সহায়কের বিরুদ্ধে নিয়মিত বিদ্যালয়ে না আসা, কর্মঘণ্টার মধ্যে প্রধান শিক্ষকের অনুমতি ছাড়াই বিদ্যালয় ত্যাগ এবং স্কুলের দায়িত্ব ফেলে গরুর হাটে ব্যবসা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হলেও তিনি কোনো জবাব দেননি বলে জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত অফিস সহায়ক আতোয়ার রহমান ২০২২ সালে বিদ্যালয়টিতে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে যোগদান করেন। তবে অভিযোগ রয়েছে, পরিচ্ছন্নতাকর্মী হিসেবে দায়িত্ব পালনের পরিবর্তে তিনি নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকেন না। বিশেষ করে ২০২৫ সালের জুন মাসের পর থেকে তার বিদ্যালয়ে উপস্থিতি আরও অনিয়মিত হয়ে পড়েছে।
একাধিক দিন বিদ্যালয়ে খোঁজ নিয়ে এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সেই স্কুলে খোঁজখবর নিয়ে জানা যায় আজও তিনি স্কুলে উপস্থিত নেই। নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের এক শিক্ষক বলেন, সপ্তাহে পাঁচ দিন বিদ্যালয় খোলা থাকলেও ওই কর্মচারী বিদ্যালয়ে এলেও এক থেকে দুই ঘণ্টা অবস্থান করে প্রধান শিক্ষকের অনুমতি ছাড়াই চলে যান। তিনি গরুর ব্যবসার সঙ্গে জড়িত। যেদিন পঞ্চগড়ে গরুর হাট বসে, সেদিন বিদ্যালয়ের দায়িত্ব ফেলে ব্যবসার কাজে চলে যান। বিষয়টি দীর্ঘদিন ধরে চললেও কোনো পরিবর্তন হয়নি।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃজামিল হোসেন বলেন, আতোয়ার রহমান ২০২২ সালে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে যোগদান করেন। কিন্তু ২০২৫ সালের জুন মাসের পর থেকে তিনি নিয়মিত বিদ্যালয়ে আসছেন না। সপ্তাহে পাঁচ দিন বিদ্যালয় খোলা থাকলেও তিনি স্কুলে এলেও এক থেকে দুই ঘণ্টার মধ্যে কোনো ধরনের অনুমতি ছাড়াই বিদ্যালয় ত্যাগ করেন। তার অনিয়মিত উপস্থিতি ও দায়িত্বে অবহেলার বিষয়ে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত তিনি শোকজের কোনো জবাব দেননি। একজন কর্মচারীর এমন আচরণ বিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গের শামিল। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে।
এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত অফিস সহায়ক আতোয়ার রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোনটা রিসিভ করে বলেন আমি এই মুহূর্তে গরুহাটিতে রয়েছি। এ বিষয়ে পরে কথা বলবো আপনার সঙ্গে।
এ বিষয়ে পঞ্চগড় সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শওকত আলী বলেন, বিদ্যালয়ের কোনো কর্মচারীর বিরুদ্ধে দায়িত্বে অবহেলা, অনিয়মিত উপস্থিতি কিংবা অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগের অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ১৫:৩৬ অপরাহ্ণ
  • ১৭:১৫ অপরাহ্ণ
  • ১৮:৩১ অপরাহ্ণ
  • ৬:১৬ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102