মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
যশোরের বাঘারপাড়ার রায়পুর ইউনিয়নে বাবার জানাজায় হাজির হতে পারেননি বিপুল ফারাজী অনৈতিক শিক্ষা কখনো একটা ভাল জাতি উপহার দিতে পারেনা-অধ্যাপক মাহফুজা হান্নান এমপি ঢাকা-সিলেট মহাসড়ক নির্মাণে জমি অধিগ্রহণ: ক্ষতিপূরণের টাকা উত্তোলনে হয়রানী ও বৈষম্যের প্রতিবাদে চার মৌজাবাসীর মানববন্ধ পূর্বধলায় ৪০ বোতল ফেনসিডিল সহ আটক ১ কাশিয়ানীতে এমএস মেটাল ইন্ডাস্ট্রিজ, ৫ হাজার কর্মসংস্থানের পরিকল্পন কাউনিয়ায় দূর্নীতির নিউজ প্রকাশে ৪ সাংবাদিক এর নামে জিডি কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ঘুচবে কি পথের আঁধার? কাজিপুরে চীনা দলের পরিদর্শনে নতুন আশার জোয়ার। সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জাকের মঞ্জিল দরবার শরীফে আসন্ন মহা পবিত্র উরস শরীফ ২০২৭ দাওয়াতী জলসা অনুষ্ঠিত

প্রকাশিত সংবাদের প্রতিবাদ: ইয়ারপুর ইউপি প্রশাসকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তীব্র নিন্দা

মোঃ মুনসুর আলী আশুলিয়া
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. সেলিম রেজার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে গত ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রকাশিত একটি সংবাদ ও ভিডিও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা।

প্রতিবাদলিপিতে বলা হয়, ‘দৈনিক ঘোষণা’ অনলাইন পত্রিকাসহ বিভিন্ন নামে-বেনামে ফেসবুক পেজ ও আইডি থেকে ইয়ারপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. সেলিম রেজার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে সংবাদ ও মাল্টিমিডিয়া ভিডিও প্রকাশ করা হয়েছে। এসব প্রকাশনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হচ্ছে।

প্রতিবাদে আরও বলা হয়, সংবাদ ও ভিডিওতে যে অর্থ লেনদেনের দৃশ্য দেখানো হয়েছে, সেটি কোনো ব্যক্তিগত লেনদেন কিংবা দুর্নীতির অর্থ নয়। এটি ইয়ারপুর ইউনিয়ন পরিষদের জন্য ফ্রিজ কেনার সরকারি বরাদ্দের টাকা।

ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের দাবি, পরিষদের সচিব ব্যস্ত থাকায় তিনি প্রশাসক মো. সেলিম রেজাকে অনুরোধ করেন, ওয়ালটন শোরুমের ম্যানেজার এলে যেন তিনি সরকারি টাকাটি বুঝিয়ে দেন। পরবর্তীতে শোরুমের ম্যানেজার এলে প্রশাসক টাকা গুনে তা তার কাছে বুঝিয়ে দেন। ফলে ঘটনাটিকে ব্যক্তিগত অর্থ লেনদেন বা দুর্নীতির টাকা হিসেবে উপস্থাপন করা সঠিক নয় বলে প্রতিবাদে উল্লেখ করা হয়েছে।

প্রতিবাদলিপিতে বলা হয়, “পরিষদে এমন কোনো ঘটনা ঘটেনি, যা দুর্নীতির অভিযোগ হিসেবে প্রচার করা যায়। সরকারি অর্থের একটি নিয়মিত ক্রয়-সংক্রান্ত লেনদেনকে ভিন্নভাবে উপস্থাপন করে প্রশাসকের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে।”

এ ঘটনায় প্রকাশিত সংবাদ ও ভিডিওর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ভবিষ্যতে কোনো সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য গ্রহণ এবং তথ্য যাচাই করে গঠনমূলক, বস্তুনিষ্ঠ ও সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশের প্রত্যাশা ব্যক্ত করেছেন ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা।

প্রতিবাদকারী:
সকল কর্মকর্তা ও কর্মচারী
ইয়ারপুর ইউনিয়ন পরিষদ
সাভার, ঢাকা

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৫ পূর্বাহ্ণ
  • ১১:৫৫ পূর্বাহ্ণ
  • ১৬:১৫ অপরাহ্ণ
  • ১৮:০০ অপরাহ্ণ
  • ১৯:১৪ অপরাহ্ণ
  • ৫:৪৬ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102