শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেমরা আলহাজ্ব শামসুর রহমান মডেল কলেজের প্রতিষ্ঠাতা মরহুম শামসুর রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শীতের মিষ্টি রোদে সুই-সুতার বুনন, টুপি তৈরি করে স্বাবলম্বী গ্রামীণ নারীরা। আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া, আটক  পাবনায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাশ ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল। বান্দরবানে শীতার্তদের পাশে আশা এনজিও, জেলা প্রশাসকের কাছে ২০০ কম্বল হস্তান্তর এক দিনের সরকারি সফরে লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এনসিপির পদ ছাড়লেন আবু হানিফ সিকদার, বললেন ‘আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক’ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সরাইলে বিএনপির বিক্ষোভ নিষিদ্ধ আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের বিরুদ্ধে আগুন সন্ত্রাসের প্রতিবাদে মশাল মিছিল করেছে বিএনপির অঙ্গ সংগঠন। সাভারে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে খোরশেদ আলমের নেতৃত্বে মোটরসাইকেল র‍্যালি

কাজিপুরে সরকারি বরাদ্দ ছাড়াই সাঁকো বানিয়ে শিক্ষার্থীরা হতবাক করে দিল।

মোঃ আব্দুর রব মনসুর, কাজিপুর উপজেলাপ্রতিনিধি।
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১৭২ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের কাজিপুরে সরকারি কোনো বরাদ্দ বা সাহায্য ছাড়াই ভাঙা সেতুর সংযোগস্থলে স্বেচ্ছাশ্রমে সাঁকো নির্মাণ করেছেন স্কুল ও কলেজপড়ুয়া শিক্ষার্থীরা। দুর্ভোগ কমাতে সাধারণ শিক্ষার্থী ও যুবসমাজ একত্রিত হয়ে এই মহৎ উদ্যোগটি বাস্তবায়ন করে। শিক্ষার্থীদের স্বেচ্ছাশ্রমে একটি ভাঙ্গা সেতুর সংযোগ সাঁকো নির্মাণে স্বস্তি ফিরেছে এলাকাবাসির মধ্যে। উপজেলার যমুনা নদীর দুর্গম চরাঞ্চল চরগিরিশ ইউনিয়নের চরনাটিপাড়ায় সেতুটি নির্মান করা হয়েছে। গত বন্যায় ক্ষতিগ্রস্থ একটি পাকা সেতুর পাশ দিয়ে ভেঙ্গে নালা বের হওয়ায় মানুষের চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এবার বন্যার পানি বৃদ্ধি পেলে ওই সেতু দিয়ে চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। এই সমস্যা সমাধানে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা ক্ষতিগ্রস্থ সেতুর সাথে যোগাযোগ ঠিক রাখতে ধসে যাওয়া স্থানে সাঁকো নির্মাণ সম্পন্ন করেছে। এর ফলে কৃষি পন্য পরিবহনে সুবিধা হয়েছে। সেই সাথে এলাকাবাসির চলাচল সমস্যার আপাত সমাধান হয়েছে।

সরজমিনে জানা যায়, ত্রাণ ও দুযোর্গ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে কয়েক বছর পূর্বে চরগিরিশ থেকে মনসুরনগর হয়ে পাশ্ববর্তী সরিষাবাড়ি যাওয়ার মূল রাস্তায় ওই সেতুটি নির্মাণ করা হয়। নির্মাণের দুই বছরের মাথায় বন্যার পানির তোড়ে সেতুটির পিলার মাটিতে দেবে যায়। এবং সেতুতে ওঠার একপাশ দিয়ে পানি গড়ায় সেখানকার মাটি ধসে যায়। এর ফলে মূল সেতুটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। ফলে ওই সেতু ব্যবহার করে প্রতিদিন চলাচলকারী স্কুল কলেজগামী শিক্ষার্থী, সাধারন মানুষের চলাচল স্থানীয় কৃষিপণ্য পরিবহনে চরম ভোগান্তির শিকার হতে হয়। সরকারিভাবে বরাদ্দ না আসলে কাজ সম্ভব নয় জেনে শিক্ষার্থীরা নিজেরাই তাদের সংগৃহিত অর্থদিয়ে কাঠ, বাঁশ, ও অন্যান্য সামগ্রি কিনে সেতুটি নির্মাণ করেছে। শিক্ষার্থীরা জানায় এই কাজে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ অনেকেই সহযোগীতা করেন।

নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের বলেন, শিক্ষার্থীরা আমাদের দেখিয়ে দিলো কিভাবে ঐক্যবদ্ধ শক্তিতে বলীয়ান হয়ে কাজ করতে হয়। অনেক মানুষ এই রাস্তা ব্যবহার করে চলাচল করে। সবার পক্ষ থেকে আমি এই শিক্ষার্থীদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

কাজিপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুর রাজ্জাক বলেন, শিক্ষার্থীদের সাঁকো নির্মাণের বিষয়টি শুনেছি। সরকারিভাবে ওই কাজটি করার জন্যে বরাদ্ধ চাওয়া হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ১৫:৩৬ অপরাহ্ণ
  • ১৭:১৫ অপরাহ্ণ
  • ১৮:৩১ অপরাহ্ণ
  • ৬:১৬ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102