পুলিশ জানায়, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় মাদক উদ্ধার ও অপরাধ নির্মূলে আশুলিয়া থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে।
এরই ধারাবাহিকতায় গত ১৪ আগস্ট ২০২৬ রাত ১০টা ৩৫ মিনিটে আশুলিয়া থানার এসআই (নিঃ) মানষ ভদ্র সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ কাইচাবাড়ী ডুমবাড়ী মসজিদের সামনে অভিযান পরিচালনা করেন। এ সময় কাইচাবাড়ী এলাকায় বসবাসকারী মো. আজাদকে আটক করে তার কাছ থেকে ১৭ পুরিয়া অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার ওজন কাগজসহ ২৫ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১ হাজার ৭০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আজাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণি ১৯(ক) ধারায় আশুলিয়া থানায় মামলা নং-৮৩, তারিখ ১৫/০৮/২০২৬ দায়ের করেছে।
আশুলিয়া থানা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত আশুলিয়া গড়ার পাশাপাশি সন্ত্রাস দমন ও অপরাধ নির্মূলে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।