শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেমরা আলহাজ্ব শামসুর রহমান মডেল কলেজের প্রতিষ্ঠাতা মরহুম শামসুর রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শীতের মিষ্টি রোদে সুই-সুতার বুনন, টুপি তৈরি করে স্বাবলম্বী গ্রামীণ নারীরা। আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া, আটক  পাবনায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাশ ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল। বান্দরবানে শীতার্তদের পাশে আশা এনজিও, জেলা প্রশাসকের কাছে ২০০ কম্বল হস্তান্তর এক দিনের সরকারি সফরে লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এনসিপির পদ ছাড়লেন আবু হানিফ সিকদার, বললেন ‘আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক’ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সরাইলে বিএনপির বিক্ষোভ নিষিদ্ধ আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের বিরুদ্ধে আগুন সন্ত্রাসের প্রতিবাদে মশাল মিছিল করেছে বিএনপির অঙ্গ সংগঠন। সাভারে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে খোরশেদ আলমের নেতৃত্বে মোটরসাইকেল র‍্যালি

আশুলিয়ায় জুট গোডাউনে ভয়াবহ আগুন, যানজটে আটকে ফায়ার সার্ভিস

স্টাফ রিপোর্টার: মোঃ বাবুল হোসেন
  • প্রকাশের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

ঢাকার আশুলিয়ার জামগড়া তেঁতুলতলা এলাকায় একটি জুট গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ অক্টোবর) রাত ৯টা ৪০ মিনিটের দিকে এ আগুনের খবর পাওয়া যায়। এদিকে, সড়কে তীব্র যানজটের কারণে ফায়ার সার্ভিসের গাড়ি সময়মতো ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব হয়। এ সময় স্থানীয় বাসিন্দারা পানি ও বালু ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান।

আশুলিয়ার জামগড়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) আবু তালেব জানান, কাঁঠালতলা মোড়সংলগ্ন একটি জুট গোডাউনে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের কর্মীরা তখনো ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি। এ সময় স্থানীয় লোকজন নিজেদের উদ্যোগে পানি ও বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছিলেন। আগুন আশপাশের বসতবাড়িতে ছড়িয়ে পড়ার আশঙ্কাও দেখা দেয়।

অন্যদিকে, বাইপাইল থেকে জামগড়া পর্যন্ত সড়কে তীব্র যানজটের কারণে ফায়ার সার্ভিসের গাড়িগুলো আটকে পড়ে। জিরাবো ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাবুদ্দিন জানান, সড়কে দীর্ঘ যানজট থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হচ্ছে না। যান চলাচল স্বাভাবিক করে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা চলছে।

অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দেয়। বিশেষ করে আগুন আশপাশের বসতবাড়িতে ছড়িয়ে পড়ার আশঙ্কায় এলাকাবাসীর মধ্যে উৎকণ্ঠা বাড়তে থাকে।

তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত, আগুনের বিস্তৃতি, হতাহতের ঘটনা কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। আগুনের কারণ ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক তথ্যের অপেক্ষা রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ১৫:৩৬ অপরাহ্ণ
  • ১৭:১৫ অপরাহ্ণ
  • ১৮:৩১ অপরাহ্ণ
  • ৬:১৬ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102