সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার, গুজব-যানজট নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা:- চট্টগ্রাম অঞ্চলে ৯ কোটি ৬৭ লাখ টাকার বীমা দাবি পরিশোধ পপুলার লাইফের গ্রাহকের আর্থিক নিরাপত্তা ও আস্থা অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ কোম্পানিটি সিংড়ায় কচুরিপানায় ৩০০ একর জমি, অনিশ্চিত বোরো আবাদ কিশোরগাড়ী ইউপি ভবন পুরাতন স্থানে ফেরানোর দাবিতে গণসমাবেশ জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় পাবনা কো-অপারেটিভ ইন্ডাস্ট্রিয়াল ইউনিয়ন লিঃ-এর নতুন সভাপতি মোশারফ হোসেন জামালপুরে গণমাধ্যমে ইতিবাচক সামাজিক ও জেন্ডার-ভিত্তিক রীতিনীতির দায়িত্বশীল উপস্থাপন বিষয়ক ২ দিনব্যাপী কর্মশালা লামায় ‘রয়েল হিল’ রিসোর্টে হামলা ও চাঁদাবাজির অভিযোগে আদালতে মামলা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড কাজিপুরে স্টিল ওয়ার্কশপে চুরি, খোয়া গেছে ৪ লাখ ২০ হাজার টাকার মালামাল

পাবনা কো-অপারেটিভ ইন্ডাস্ট্রিয়াল ইউনিয়ন লিঃ-এর নতুন সভাপতি মোশারফ হোসেন

হৃদয় হোসাইন-নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

পাবনা কো-অপারেটিভ ইন্ডাস্ট্রিয়াল ইউনিয়ন লিমিটেড-এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো: মোশারফ হোসেন নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন। (শনিবার ২৬ সেপ্টেম্বর ২০২৬) পাবনা কো-অপারেটিভ ইন্ডাস্ট্রিয়াল ইউনিয়ন লি: এর কার্যালয়ে সমবায় সমিতি বিধিমালা ২০০৪ (সংশোধিত ২০২০) এর ৩২ (১) (২) বিধি মোতাবেক নয়টি পদে বিজয়ীদের ফলাফল প্রকাশ করা হয়। সভাপতি পদে মোশারফ হোসেন এবং সহ-সভাপতি পদে রেজাউল করিমসহ এলাকা ভিত্তিক আরও ৭ জন সদস্য নির্বাচিত হয়েছেন। প্রতিষ্ঠানের নিজস্ব কার্যালয়ে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন ও ভোট গণনা সম্পন্ন হয়। নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করা হয়। ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত এই নির্বাচনে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নবনির্বাচিত সভাপতি মোশারফ হোসেন তাঁর এই বিজয়ে কো-অপারেটিভ ইন্ডাস্ট্রিয়াল ইউনিয়ন লি: এর সর্বস্তরের ভোটারদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “পাবনা কো-অপারেটিভ ইন্ডাস্ট্রিয়াল ইউনিয়ন লিঃ-এর ঐতিহ্য রক্ষা এবং একে আরও গতিশীল করতে আমি কাজ করে যাব। সকল সদস্য ও অংশীজনদের সাথে নিয়ে এই প্রতিষ্ঠানটিকে একটি মডেল কো-অপারেটিভ ইন্ডাস্ট্রিয়াল ইউনিয়নে রূপান্তর করাই আমার মূল লক্ষ্য।” তিনি প্রতিষ্ঠানের উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে সংশ্লিষ্ঠ সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন। এদিকে মোশারফ হোসেন সভাপতি নির্বাচিত হওয়ায় পাবনা কো-অপারেটিভ ইন্ডাস্ট্রিয়াল ইউনিয়ন লি: এর সদস্যগণ, স্থানীয় ব্যবসায়ী, বিভিন্ন সমবায় সংগঠন এবং শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে। নতুন কমিটির নেতৃত্বে প্রতিষ্ঠানটি আরও সাফল্যের দিকে এগিয়ে যাবে বলে সাধারণ সদস্যরা আশা প্রকাশ করেছেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪০ পূর্বাহ্ণ
  • ১১:৫০ পূর্বাহ্ণ
  • ১৬:০৩ অপরাহ্ণ
  • ১৭:৪৫ অপরাহ্ণ
  • ১৮:৫৮ অপরাহ্ণ
  • ৫:৫১ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102